Tuesday, June 16, 2026

৪১তম মৃত্যুবার্ষিকীকে টালিগঞ্জে উত্তম-স্মরণ

Date:

Share post:

মৃত্যুর ৪১বছর পরেও তিনি বাঙালির স্বপ্নের নায়ক। মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। শনিবার, তাঁর মৃত্যু দিবস উপলক্ষে টালিগঞ্জে তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তবে কোভিড (Covid) বিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়েছিল। মহানায়কের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), ইন্দ্রনীল সেন (Indranil Sen), বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty), দেবাশিস কুমার (Dabashish Kumar)। উপস্থিত ছিলেন উত্তম কুমারের পরিবারের সদস্যরাও।

সকাল থেকেই বৃষ্টি চলছে কলকাতা ও আশপাশের অঞ্চলে। সেই বৃষ্টি মাথায় নিয়ে উত্তম-স্মরণ হল টালিগঞ্জে। তবে কোভিড পরিস্থিতিতে গত দু’বছরে এই দিনটিতে বড় কোনো অনুষ্ঠান করা যাচ্ছে না। এদিনও শারীরিক দূরত্বও বিধি মেনেই অনুষ্ঠান করা হয়। তবে উত্তম-স্মরণে বাঙালির অনুষ্ঠানের প্রয়োজন হয় না। তিনি প্রতিদিনই বঙ্গ জীবনের অঙ্গ হয়ে রয়েছেন। তিনি বাঙালির ভাতে-ডালে মিশে। কখনও তিনি নায়ক, কখনও অগ্নিশ্বর। কখনও এন্টনি ফিরিঙ্গি। আবার কখনও সন্ন্যাসী রাজা। ড্রাইভার থেকে ডাক্তার, গায়ক থেকে নায়ক, রাজা থেকে সন্ন্যাসী- সবেতেই তিনি উত্তম। তাই ৪১বছর বছর পরেও তাঁর মৃত্যু দিনে কলকাতার আকাশ কালো।

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...