Monday, March 16, 2026

ফের নজির গড়ে জলস্বপ্ন প্রকল্পেও ভারত সেরা বাংলা

Date:

Share post:

আবার সেরা পশ্চিমবঙ্গ (West Bengal)। বিজেপি-সহ বিরোধীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banrjee) সরকার। এবার ‘জলস্বপ্ন’ (jolswapno) প্রকল্পেও নজির গড়ে রাজ্য সরকার দেশের মধ্যে শীর্ষে।

কেন্দ্রের জলজীবন মিশন প্রকল্প (jol mission project)। যে প্রকল্পে রাজ্য সরকার নিজেদের অনুদান যোগ করে নাম দিয়েছে জলস্বপ্ন প্রকল্প। ১৪ জুলাইয়ের রেকর্ড বলছে, রাজ্য সরকার এই প্রকল্পে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে। কেন্দ্রের তথ্য বলছে, রাজ্য সরকার মে মাসে ৪১ হাজার ১১৭ জনের বাড়িতে জল পৌঁছে দিয়েছে। জুন মাসে ৮২ হাজার ৮২৮ জনের বাড়িতে এবং ১৪ জুলাই পর্যন্ত ৯৮ হাজার ৩৭৪ জনের বাড়িতে জল পৌঁছে দিয়েছে। বিগত চার মাসের রেকর্ড বলছে পশ্চিমবঙ্গ সরকার ৩ লক্ষ ২৯ হাজার বাড়িতে জল পৌঁছে দিয়েছে, যা দেশে রেকর্ড।

কেন্দ্রের প্রকল্প ‘জলজীবন মিশন’-এর নাম কেন বদলে দেওয়া হলো? মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য উভয়েই ৫০% করে অর্থ বরাদ্দ করেছে। কেন্দ্র পুরো টাকা না দিলে কেন তাদের নাম ব্যবহার করা হবে?

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...