Tuesday, June 23, 2026

কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কমপক্ষে ৫০টি ঝুপড়ি

Date:

Share post:

ফের আগুনের (Fire) গ্রাসে কলকাতা। রবিবার ভোররাতে কেষ্টপুরের (Kestopur) শতরূপা পল্লীর প্রায় ৫০ টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডে। জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকলের প্রায় ১৫টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আনা হয় অত্যাধুনিক রোবট। সেই রোবটের সাহায্যেই জল দেওয়া হয়। জানা গেছে, রাত ২টো নাগাদ আগুন লাগে। এই ঘটনায় আহত হয়েছেন দমকলের ২ কর্মী। পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে মাঝরাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি বলেন, ”রাত ২ টোর সময় আগুন লাগে। তখনই এখান থেকে ফোন যায় আমার কাছে। দমকল ও পুলিশকে জানানো হয়। এখানে অনেক গরিব মানুষের দোকান ছিল। সেগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দোকানের তালিকা ধরে ধরে দেখা হবে। প্রয়োজনে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে স্বস্তির খবর, কোনও মানুষ আটকে পড়েননি”।

 

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...