Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুজোর আগেই ফল ও সবজি ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা

Date:

Share post:

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও উদ্যোগে এবং মালদহ জেলা প্রশাসনের সহযোগিতায় পুজোর আগে হাসি ফুটল মালদহ জেলা রেগুলেটেড মার্কেটের কলা এবং সবজি ব্যবসায়ীদের মুখে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুরু হল ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ। রবিবার মালদহ জেলা রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের জন্য দোকান ঘর় তৈরির কাজ শুরু হয়। রবিবার সকালে নারকেল ফাটিয়ে এবং জেসেপি দিয়ে ভিত খুড়ে দোকান ঘর তৈরীর আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা। তিনি জানান কিছু ব্যবসায়ীদের চক্রান্তে শীত-গ্রীষ্ম উপেক্ষা করেই খোলা আকাশের নিচে ব্যবসা-বাণিজ্য করতে হতো কলা এবং সবজি ব্যবসায়ীদের। তাদের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে বারবার জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন তারা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো ব্যবসায়ীদের ঘর নির্মাণের কাজ। এর জন্য জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...