Monday, April 6, 2026

বেআইনি অস্ত্রের লাইসেন্স, সিবিআই – নজরে উপত্যকার একাধিক জেলাশাসক

Date:

Share post:

জম্মু কাশ্মীর উপত্যকায় (Jammu Kashmir valley) বেআইনি অস্ত্রের (illegal rifles) লাইসেন্স পাইয়ে দেওয়ার রমরমা ব্যবসার দিকে এবার নজর সিবিআইয়ের। জানা গিয়েছে, বেআইনি অস্ত্রের ডিলারদের সঙ্গে গভীর যোগসাজশ ছিল কাশ্মীরের একাধিক জেলাশাসকের। মূলত তাদের মাধ্যমে বেআইনি অস্ত্রের লাইসেন্স পাইয়ে দেওয়া হতো। ২০১২ সাল থেকে এই বেআইনি কারবার রমরমিয়ে চলছে। শনিবার গোটা জম্মু কাশ্মীর উপত্যকায় জুড়ে দিনভর তল্লাশি চালানোর পর এমনটাই জানিয়েছে সিবিআই আধিকারিকরা। টাকার বিনিময়ে এই জেলাশাসকেরা ২.৭৮ লক্ষ বন্দুকের লাইসেন্স পাইয়ে দিয়েছেন বলে সিবিআইআই সূত্রে খবর। মনে করা হচ্ছে ভারতে সম্ভবত এটাই বেআইনি অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত সবথেকে বড় দুর্নীতি।

 

এদিন যতজন উচ্চপদাধিকারীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন আইএএস অফিসার শহিদ ইকবাল চৌধুরী ও নীরজ কুমার। কাশ্মীরের ছটি জেলায় জেলাশাসক হিসেবে কাজ করেছেন এই নীরজ কুমার। সিবিআই জানিয়েছে ওই অফিসারদের বাড়ি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি, তবে বেশ কিছু ক্ষেত্রে অনিয়মের কথা স্বীকার করেছেন তাঁরা। অন্তত ৩০০০ লাইসেন্স বেআইনিভাবে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে

এই দুর্নীতিতে বিজেপির দিকে আঙুল তুলেছে বিরোধীরা। অভিযোগ, গত কয়েক বছর ধরে এই দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। যদিও, সিবিআই তল্লাশিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি। দেশ জুড়ে চলা বেআইনি অস্ত্র কেলেঙ্কারির চক্রকে হাতেনাতে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে গেরুয়া শিবির।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...