Monday, April 6, 2026

মুম্বইয়ে বহুতলে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত বাংলার ৩ পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

দুর্ঘটনায় ভিনরাজ্যে ফের বাংলার শ্রমিকদের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে (Mumbai) নির্মীয়মান বহুতলে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ রাজ্যের ৩ শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও ৪ জন। মৃতদের নাম তারক মণ্ডল (৩৫), অভিনাথ দাস (৩২), চিন্ময় কোনাই (৩০)। লক্ষণ মণ্ডল নামে অপর এক পরিযায়ী শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁরা সকলেই মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি মহকুমার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার-পরিজনেরা।

মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকার হনুমান গলিতে থাকতেন এই পরিযায়ী শ্রমিকরা। ওই এলাকাতেই একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। সেখানে কাজ করছিলেন ৯ শ্রমিক। প্রবল বৃষ্টিতে হঠাৎই ধসে পড়ে বহুতলের একাংশ। তখনই বহুতল থেকে নিচে পড়ে যান ওই শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। তাঁদের মধ্যে তিনজন এ রাজ্যের বাসিন্দা। বাকি দুজন কণাটকের বাসিন্দা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...