Friday, June 26, 2026

টোকিও অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু পিভি সিন্ধুর

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) প্রথম ম‍্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতীয় ব‍্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু( pv sindhu)। প্রথম পর্বে এদিন ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন তিনি।  ম‍্যাচের ফলাফল ২১-৭, ২১-১০।

ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিলেন ভারতীয় এই শাটলার। ১৩ মিনিটের লড়াইয়ে প্রথম গেম ২১-৭ পয়েন্টে জিতে নেন সিন্ধু। ১৬ মিনিটে সিন্ধু দ্বিতীয় গেম জিতে নেন ২১-১০ ব্যবধানে।

প্রথমে হাড্ডাহাড্ডি ম‍্যাচ চললেও, ম‍্যাচের বয়স যত বেড়েছে ততই ম‍্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেন পিভি সিন্ধু। যার ফলে প্রথম সেটে শেষের দিকে একপেশে লড়াই চোখে পড়ে। এবং প্রথম সেট পকেটেও পুরে নেন ২১-৭ ব্যবধানে।

দ্বিতীয় সেটেও দেখা যায় একই দৃশ্য। এ বার সিন্ধুকে আরও ক্ষিপ্র দেখাচ্ছিল। ম্যাচ যেন যত দ্রুত সম্ভব শেষ করতে চাইছিলেন ভারতীয় এই শাটলার। বিপক্ষকে প্রত্যাবর্তনের কোনও সুযোগই দেননি তিনি। ড্রপ শট, ভলি, স্ম্যাশ— নিজের ঝুলি থেকে একের পর এক বড় অস্ত্র বের করে আনছিলেন পিভি সিন্ধু। সেনীয়াকে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য করেন তিনি। দ্বিতীয় সেট ২১-১০ পয়েন্টে জিতে নেন সিন্ধু। গ্রুপের শেষ ম্যাচে সিন্ধুর মুখোমুখি  হংকংয়ের চিউং গান ই।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...