Monday, April 6, 2026

টোকিও অলিম্পিক্সে টেনিসে মহিলাদের ডাবলসে হার সানিয়া-অঙ্কিতা জুটির

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics ) টেনিসে মহিলাদের ডাবলসে হারলেন সানিয়া মির্জা( sania mirza) ও অঙ্কিতা রায়না( ankita raina) জুটি। এদিন তারা হারলেন ইউক্রেনের দুই বোন লিউডমিলা কিচেনোক ও নাদিয়া কিচেনোকের কাছে। ম‍্যাচের ফলাফল ৬-০, ৬-৭, ৮-১০।

যদিও ম‍্যাচের প্রথম সেট থেকে দারুণ পারফরম‍্যান্স করেন সানিয়া-অঙ্কিতা জুটি। একেবারে উড়িয়ে দেন ইউক্রেনের দুই বোনকে। প্রথম সেট ৬-০ গেমে জিতেও নেন সানিয়া-অঙ্কিতা জুটি। প্রথম থেকেই সানিয়া এবং অঙ্কিতাকে বেশ অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। তবে প্রশংসা করতেই হবে কিচেনোক বোনদের। প্রথম সেটের অমন হারের পর ম‍্যাচে দারুণ কামব্যাক করেন তারা। দ্বিতীয় সেটে সানিয়ারা ৫-৩ সেটে এগিয়ে থাকলেও, সেখান থেকে ম‍্যাচ বের করে নেন কিচেনোকর জুটি। শেষ অবধি জয় হাসিল করে নেন তারা। আর শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে জয় পান  ইউক্রেনের দুই বোনের জুটি।

এই হার নিঃসন্দেহে বেদনাদায়ক হবে সানিয়া-অঙ্কিতার জন্য। প্রথম সেটে দুরন্ত লড়াইয়ের পরও খেই হারিয়ে ফেললেন তারা।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু পিভি সিন্ধুর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...