Saturday, April 4, 2026

কাশী বিশ্বনাথ মন্দিরকে দেড় হাজার বর্গফুট জমি ছেড়ে দিল জ্ঞানভাপি মসজিদ কমিটি

Date:

Share post:

কাশী বিশ্বনাথ মন্দিরকে মসজিদ সংলগ্ন ১ হাজার ৭০০ বর্গফুট জমি ছেড়ে দিল জ্ঞানভাপি মসজিদ কমিটি৷ আবার একই ভাবে মসজিদ কমিটিকেও ১ হাজার বর্গফুট জমি তুলে দেয় মন্দির কমিটি৷ কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ এক্সিগিউটিভ অফিসার সুনীল বর্মা জানিয়েছেন, ওই জমিটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি৷ জমিটি কিনে নেওয়া সম্ভব ছিল না৷ তাই ১ হাজার বর্গফুট জমি মসজিদ কমিটিকে দিয়ে দেওয়া হয়েছে৷ মসজিদ কমিটিকে দেওয়া জমির পরিমাণ কম হলেও দুটো প্লটের বাজারমূল্য প্রায় সমান৷

কাশী বিশ্বনাথ মন্দিরকে কেন্দ্র করে করিডর তৈরির কাজ চলছে৷ ২০১৯ সালে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ব্যয়বহুল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন৷ ১ হাজার কোটি টাকা ব্যয়ে সেখানে তৈরি হবে ২৪টি নতুন ভবন৷ রয়েছে কন্ট্রোল টাওয়ার তৈরির পরিকল্পনা৷ কন্ট্রোল টাওয়ার তৈরির জন্য মসজিদ সংলগ্ন জমি অধিগ্রহণের প্রয়োজন পড়ে৷ কিন্তু জমি অধিগ্রহণ সম্ভব হবে না বলে মসজিদ কমিটির সঙ্গে জমি বিনিময়ের সিদ্ধান্ত নেয় মন্দির ট্রাস্ট৷

মসজিদ কমিটির যুগ্ম সচিব জানিয়েছেন, কমিটির আওতায় তিনটি প্লট রয়েছে৷ একটি প্লটে দাঁড়িয়ে মসজিদ৷ দ্বিতীয় প্লট দিয়ে মন্দির ও মসজিদে যাতায়াত করে দুই সম্প্রদায়ের মানুষ৷ আরেকটি প্লটে পুলিশ কন্ট্রোল রুম তৈরি করে৷ বাবরি মসজিদ ধ্বংসের পর নিরাপত্তা বাড়াতে ওই কন্ট্রোল রুম তৈরি করেছিল পুলিশ৷ কাশী বিশ্বনাথ করিডরের জন্য ওই কন্ট্রোল রুম ভেঙে দেওয়া হয়েছে৷

তবে এই জমি বিনিময় প্রক্রিয়াতে বেশ জটিলতা দেখা দিয়েছিল৷ অযোধ্যার রামমন্দিরের মতো এখানেও জমি নিয়ে বিবাদ ছিল৷ এ নিয়ে বারাণসী আদালতে একাধিক পিটিশন দায়ের হয়৷ পিটিশনের বক্তব্যই ছিল, মন্দিরের জমিতে তৈরি হয়েছে মসজিদ৷ মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে মসজিদটি বানিয়েছিলেন৷ তাই জমি ফিরিয়ে হিন্দুদের ফিরিয়ে দিতে হবে৷ যার প্রেক্ষিতে গত এপ্রিল মাসে বারাণসী আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জ্ঞানভাপী মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল৷ তবে শেষপর্যন্ত জমি বিনিময়ের মাধ্যমে সমাধান সূত্র মেলায় স্বস্তিতে সবাই ।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...