Friday, June 26, 2026

সোমবার দেশে ফিরছেন রুপোর মেয়ে চানু, ১কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা মণিপুর সরকারের

Date:

Share post:

সোমবার দেশে ফিরছেন মীরাবাই চানু( Mirabai chanu)। শনিবারই টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) ভারোত্তোলনে রুপো পদক জিতে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি।

শনিবার পদক পাওয়ার পরই মীরাবাই চানু জানিয়ে ছিলেন দেশে ফিরে আগে বাড়ি ফিরতে চান তিনি। জানা গিয়েছে সোমবার বিকেল ৪.৪৫ নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে ইম্ফলের বিমান ধরবেন চানু। তবে এরই মাঝে বিরাট আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানিয়েছেন, অলিম্পিক্সে রুপো জেতার জন্য চানুকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি চাকরিতেও পদোন্নতি হচ্ছে তাঁর। এতদিন টিকিট সংগ্রাহক হিসাবে কাজ করতেন চানু।

রবিবার নিজের টুইটারে চানুর সঙ্গে ভিডিও  কলে তাঁর কথাবার্তার রেকর্ডিং পোস্ট করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেখানে তিনি চানুকে বলেন, “উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আজ প্রত্যেকে তোমাকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছেন। আর তোমাকে ট্রেনে উঠে টিকিট পরীক্ষা করতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিকেলেই আমার বৈঠক রয়েছে। সেখানেই তোমার পদোন্নতির ব্যাপারে কথা হবে। তবে এখনই সেটা তোমাকে বলব না।”

আরও পড়ুন:সোনার পদক জয়ী প্রিয়া মালিককে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...