Wednesday, June 24, 2026

দলীয় কার্যালয়ে ‘হাতাহাতি’, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপির যুব নেতার

Date:

Share post:

সোমবার রাতে হেস্টিংসে বিজেপির (BJP) দফতরে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদে অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার (৪০) (Raju Sarkar)৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ বিজেপি সূত্র বলছে, তর্কাতর্কির সময় হাতাহাতির ঘটনাও ঘটেছে৷ তবে প্রকাশ্যে বিজেপি নেতারা তা এড়িয়ে গিয়ে বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজু । বিজেপির সক্রিয় কর্মী ছিলেন তিনি। তিনি সৌমিত্র খাঁর অনুগামী এবং অধুনা বিক্ষুব্ধ শিবিরের বলে পরিচিত ছিলেন৷ বিজেপি নেতৃত্ব অবশ্য দলের প্রত্যেককেই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হেস্টিংসের দফতরে দু’দিন ধরে যুব মোর্চার বৈঠক চলছিল। বৈঠক তখন প্রায় শেষের দিকে। সেই সময় নানা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক , উত্তেজিত বাদানুবাদ শুরু হয়। উত্তেজিত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকারও। একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে । আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজু । তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে বেড পাওয়া যায়নি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হলো না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে রাজুকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজুর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই আকস্মিক ঘটনায় সকলেই অত্যন্ত মর্মাহত। রাজুর হত যুবনেতা বিরল। দমদম নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাজু। তাঁর মৃত্যুতে বিজেপি যুব মোর্চায় শোকের ছায়া নেমে এসেছে ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...