Wednesday, June 24, 2026

সংসদের মিটিং রুমে বৈঠক: জাতীয় স্তরে আন্দোলনের রোড ম্যাপ তৈরি করলেন অভিষেক

Date:

Share post:

জাতীয় রাজনীতিতে আন্দোলনের রোড ম্যাপ তৈরি করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাশাপাশি, বাদল অধিবেশনে দলীয় সাংসদদের রণনীতি ঠিক করতে সোমবার সংসদের মিটিং রুমে বৈঠক করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) দিল্লি যাওয়ার আগেই দিল্লি পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত সপ্তাহে দিল্লি গিয়ে দলীয় সাংসদদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। এবার বৈঠক করলেন সংসদের মিটিং রুমে।

সোমবার, বিকেল চারটে নাগাদ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সংসদের কোনও মিটিং রুমে বৈঠকে বসলেন তৃণমূল সাংসদরা। সূত্রের খবর, মূলত পেগাসাস (Pegasus) ইস্যুকে সামনে রেখে অ-বিজেপি (Bjp) দলগুলির মধ্যে সমন্বয় ঘটানোর বিষয়ে জোর দেন অভিষেক। একসঙ্গে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে আওয়াজ তোলার কথাও বলেছেন তৃণমূল সাংসদ। এদিন তিনি নিজেও পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে লিখিত প্রশ্ন করেন।

এর আগেও পেগাসাস নিয়ে সংসদে (Parliament) লাগাতার বিরোধিতা করে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। একইসঙ্গে অমিত শাহর কাছে পেগাসাস নিয়ে একাধিক প্রশ্ন করারও কথাও বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সাংসদদের লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন- মিজোরাম সীমান্তে সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত অসমের ৬ পুলিশকর্মী

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...