Wednesday, June 24, 2026

দেশে ফিরতেই অভিনন্দনের জোয়ার, মণিপুরের অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন চানু

Date:

Share post:

টোকিওয় চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর আজ দেশে ফিরলেন মীরাবাঈ চানু। তিনি অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন। মণিপুর সরকার তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার নিযুক্ত করেছে।

দেশে ফেরার পর চানু জানিয়েছেন, এবারের অলিম্পিক্স বেশ কঠিন ছিল। আমরা ২০১৬ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। রিও অলিম্পিক্সের পর প্রস্তুতির ধরন বদলে ফেলি। আমি ও আমার কোচ টোকিও অলিম্পিক্সের জন্য পাঁচ বছর দিয়েছি। এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ।
‘ভারত মাতা কি জয়’ স্লোগানের মাধ্যমে দিল্লি বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হল টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানুকে। বিমানবন্দরেই তাঁকে অভ্যর্থনা জানিয়ে সংবর্ধিত করা হয় সাইয়ের তরফে।
বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় নিরাপত্তার বেষ্টনীতে তাঁকে মুড়ে রাখা হয়েছিল। বিমানবন্দরের কর্মীরা উল্লাস করতে শুরু করেন।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...