Saturday, April 4, 2026

মিজোরাম সীমান্তে সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত অসমের ৬ পুলিশকর্মী

Date:

Share post:

অসম-মিজোরাম(Assam-Mizoram) সীমান্ত বিবাদের জেরে এবার প্রাণ গেল ৬ পুলিশকর্মীর। সোমবার ঘটনাটি ঘটেছে অসম- মিজোরাম সীমান্তবর্তী এলাকায়। সংঘর্ষের জেরে কমপক্ষে ১২ জন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলির লড়াইয়ে ৬ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে এদিন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)।

জানা গিয়েছে, অসমের কচার জেলা ও মিজোরামের কল আসিফ জেলার মধ্যবর্তী সীমান্ত এদিন উত্তাল হয়ে ওঠে। সরকারি গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি অধিকারীদের ওপর হামলা চালানো হয়। দুই রাজ্যের হিংসাত্মক পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এহেন অবস্থায় মাঝেই সন্ধ্যায় এক টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টুইটারে তিনি লেখেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সংবিধান স্বীকৃত অসম-মিজোরাম সীমান্ত রক্ষার সময় অসমের পুলিশের ছ’জন বীর জওয়ান নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই তরফের গুলির লড়াইয়ের জেরেই ৬ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন:বিশ্বভারতীর গৌরব কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদের

উল্লেখ্য, মিজোরামের তিন জেলা আইজল, কোলাশিব এবং মামিতের ১৬৪.৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আলাদা করেছে অসমের তিন জেলা কাচর, করিমগঞ্জ এবং হেলাকান্দিকে। আর এই সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে অসম ও মিজোরামের। একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে দুই রাজ্যের মানুষ। গত জুন মাসেও এই ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল অসম- মিজোরাম সংঘাত। এই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য খোদ অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন দুই রাজ্যের সরকারকে। তবে মাত্র এক মাসের মধ্যে ফের একবার সংঘাতের রূপ নিল দুই রাজ্যের সীমান্ত বিবাদ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...