Wednesday, June 24, 2026

চিনের হাউ জিহুইকে ডোপ টেস্টের নির্দেশ, ব্যর্থ হলে সোনা পাবেন মীরাবাঈ চানু

Date:

Share post:

টোকিও অলিম্পিকে মহিলাদের ভারোত্তোলনে সোনাজয়ী চিনের হাউ জিহুইকে ডোপ টেস্ট দিতে হবে। ডোপ টেস্টে ব্যর্থ হলে অলিম্পিকে ৪৯ কেজি বিভাগের সোনাটি পেয়ে যাবেন মীরাবাঈ চানু। সবমিলিয়ে ২১০ কেজি ভার তুলে সোনা জিতেছিলেন হাউ। গড়েছিলেন অলিম্পিকের নতুন রেকর্ড। জানা গিয়েছে, তাঁকে ডোপ পরীক্ষার জন্য টোকিও ছাড়তে বারণ করেছে অলিম্পিক কমিটি। ডোপ টেস্টে ব্যর্থ হলেই চানুর দখলে আসবে সোনা।
এবারের অলিম্পিকে ভারতের একমাত্র পদকটি জিতেছেন মীরাবাঈ চানুই। ২১ বছর পর ভারোত্তোলনে অলিম্পিক পদক পেয়েছে ভারত। ২০০০ সালে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ জেতার পর অলিম্পিকে এ বার চানুর রুপো। এ ছাড়া ভারোত্তলনে আর কোনও পদক আসেনি। চানুর সেই ঐতিহাসিক সাফল্যই বদলে যেতে পারে সোনায়।

টোকিও আন্তর্জাতিক ফোরামে মহিলাদের ৪৯ কেজি বিভাগে অংশগ্রহণ করেন মীরাবাঈ। তিনি মোট ২০২ কিলোগ্রাম (স্ন্যাচ বিভাগে ৮৭ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কিলোগ্রাম) ওজন তুলেছেন তিনি। অন্যদিকে চিনের হাউ জিহুই (Hou Hou Zhihui) ২১০ কিলোগ্রাম ওজন তুলে সোনার পদক জয় করেন এবং অলিম্পিকে এক নয়া রেকর্ড কায়েম করেন। অন্যদিকে ইন্দোনেশিয়ার কেন্টিকা আয়েশা মোট ১৯৪ কিলোগ্রাম ওজন তুলে ব্রোঞ্জ পদক জয় করেন।

 


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...