Tuesday, June 23, 2026

উপত্যকার দুর্গম এলাকায় বাইক ব়্যালি করে কারগিল দিবস পালন করল সেনাবাহিনী

Date:

Share post:

অভিনব বাইক ব়্যালির (adventurous bike rally) মাধ্যমে ২২ তম কারগিল বিজয় দিবস (Kargil Vijay diwas) পালন করল ভারতীয় সেনাবাহিনী (Indian army)। সোমবার ২৬ জুলাই কারগিল বিজয় দিবস। সেই উপলক্ষে সেনাবাহিনীর তরফে কাশ্মীর ও লাদাখের(Kashmir and Ladakh area) দুর্গম পার্বত্য এলাকায় দুটি বাইক ব়্যালি করা হল । অতিক্রান্ত পথ ছিল এক হাজার কিলোমিটারেরও বেশি। এ দিন সকলেই দ্রাসে কার্গিল স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান।

 

সেনাবাহিনীর টুইটার হ্যান্ডেলে কারগিল দিবস পালনের একটি কারগিল দিবস পালনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে । সেখানে দেখা যাচ্ছে একটি বাইক ব়্যালির নেতৃত্ব দিচ্ছেন সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী। যিনি নিজেও কারগিল যুদ্ধে লড়াই করেছিলেন। ভয়ঙ্কর জোজিলা পাস পার করার আগে তাঁকে বলতে শোনা যায়, “হাউ ইজ দ্য জোশ?” জবাবে জওয়ানরাও বলেন, “হাই স্যার”। ১১ হাজার ৬৪৯ ফিট উপরে জওয়ানদের হুংকারে কেঁপে ওঠে গোটা উপত্যকা।

ভিডিয়োয় লেফটেন্যান্ট জেনারেল যোশীকে মজার ছলেই বলতে শোনা যায়, “এ বার আমরা সহজ রাস্তায় প্রবেশ করব। জোজিলার পথ ধরে লাদাখে প্রবেশ করব।” পরেই অবশ্য সকলকে সতর্ক করে তিনি বলেন, “আপনারা সবাই সাবাধানে ও ধীরে বাইক চালাবেন।”

 

এদিন উধমপুরের ধ্রুব স্মৃতিসৌধ থেকে পরমবীর চক্র প্রাপ্ত সঞ্জয় কুমারের অধীনে ৭৫টি বাইক নিয়ে “ধ্রুব কার্গিল রাইডার”রা যাত্রা শুরু করে। অন্যদিকে, বৃহস্পতিবার উধমপুর থেকেই লেফটেন্যান্ট জেনারেল যোশীর অধীনে ২৫টি বাইক নিয়ে আরেকটি দল কার্গিলের উদ্দেশ্যে রওনা দেয়।l

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...