Sunday, June 21, 2026

সুতীর্থার পর টেবিল টেনিসে হেরে গেলেন মনিকা বাত্রা

Date:

Share post:

মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসে পদক জয়ের আশা শেষ ৷ দিনের শুরুতেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান সুতীর্থা মুখোপাধ্যায় ৷ এরপর সিঙ্গলসে মণিকা বাত্রার দৌড়ও শেষ হয়ে গেল ৷ টিটি বোর্ডে আজ তেমন লড়াই দিতে পারেননি মণিকা ৷ গতকালের ম্যাচে অসাধারণ কামব্যাক করে জিতেছিলেন ৷ নেটিজেনদের প্রশংসায় ভেসে গিয়েছিলেন ৷ একটা দিনের ব্যবধানে পাল্টে গেল সব ৷ কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন ৷ কিন্তু অস্ট্রিয়ার প্রতিপক্ষ সোফিয়া পোলকানোভার বিরুদ্ধে ৪-০তে হারতে হল ৷

অস্ট্রিয়ান প্রতিপক্ষের কাছে প্রথম দু’টি গেমে হেরে বসেন মনিকা। প্রথম গেমে ৮-১১ ব্যবধানে পরাজিত হন ভারতীয় তারকা। দ্বিতীয় গেমে ২-১১ ব্যবধানে বিধ্বস্ত হন তিনি। দু’টি গেম স্থায়ী হয় যথাক্রমে ৮ ও ৪ মিনিট।

মণিকার বিপক্ষে ম্যাচের ফলাফল ৮-১১, ২-১১, ৫-১১, ৭-১১ ৷
জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন দলের কোচ সৌম্যদীপ রায়ের মতামত নিতে অস্বীকার করেছেন মণিকা ৷ মণিকার ম্যাচ চালাকালীন সৌম্যদীপকে দেখা যায়নি ৷ বরং টিভির পর্দায় গ্যালারি থেকে মণিকাকে কোচিং করাতে দেখা গিয়েছে ব্যক্তিগত কোচ সন্ময় পরাঞ্জপেকে ৷ তাহলে কি কোচ-প্রতিযোগীর ঠান্ডা লড়াইয়ের প্রতিফলনই টিটি বোর্ডে পড়ল ? প্রশ্ন টেনিস মহলে ৷

গুঞ্জন সত্যি হলে সরকারি কোচের কথা অমান্য করায় মণিকার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে টেবিল টেনিস ফেডারেশন ৷ টোকিও থেকে ফেরার পর মণিকার বিরুদ্ধে টিটি ফেডারেশন কড়া পদক্ষেপ নিতে পারে৷

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...