Saturday, April 4, 2026

হাওড়া-শিয়ালদহে বাড়ল স্টাফ স্পেশাল ট্রেন

Date:

Share post:

করোনা (Corona) আবহের মধ্যেই আজ,সোমবার থেকে শিয়ালদহ (Sealdah) ও হাওড়া (Howrah) শাখায় বাড়ল স্টাফ স্পেশাল ট্রেন (Staff Special Train)। এদিন শিয়ালদহ শাখায় সারাদিনে ৪৬২টি স্টাফ স্পেশাল ট্রেন চলবে। এতদিন পর্যন্ত এই শাখায় ৩৯০টি স্পেশাল ট্রেন চলত। ফলে সোমবার থেকে এক ধাক্কায় ৭২টি ট্রেন বাড়ানো হলো। শিয়ালদহ শাখায় কাউন্টার থেকে ডেইলি টিকিট ইস্যুরও সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যদিও কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে।

একইভাবে সোমবার থেকে থেকে হাওড়া শাখাতেও স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ছে। ১৯৪টির বদলে সারাদিনে ওই শাখায় চলবে ২০৪টি স্পেশাল ট্রেন। যদিও হাওড়া শাখায় কাউন্টার থেকে ডেইলি টিকিট ইস্যুর সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।

এদিকে রেলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই পরিচয় পত্র-সহ স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার যোগ্য। অর্থাৎস্বাস্থ্য বিভাগ, সংবাদমাধ্যম, ডাকঘর কর্মী, টেলিফোন কর্মী, পুলিশ, ব্যাঙ্ক বিমা সংস্থা ইত্যাদি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...