Monday, April 13, 2026

ভুয়ো আইএএসের পর শহর থেকে গ্রেফতার ভুয়ো আইপিএস

Date:

Share post:

ভুয়ো আইএএস, দেবাঞ্জন দেবের পর এবার কলকাতা থেকে গ্রেফতার হল ভুয়ো আইপিএস। পুলিশ সূত্রের খবর, ধৃত ভুয়ো আইপিএসের নাম রাজর্ষি ভট্টাচার্য। নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন নিজেকে আইপিএস অফিসার পরিচয় দেওয়া ওই ব্যক্তি।তাঁর সঙ্গে তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীকেও এদিন গ্রেফতার করে পুলিশ।ইতিমধ্যে রাজর্ষির কাছে টাকা, দু’টি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, NIA-তে স্পেশাল মিশনে রয়েছেন বলে দাবি করতেন অভিযুক্ত রাজর্ষি। সোমবার পার্ক স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন জাকির হুসেন নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ হুমকি দিয়ে তাঁর কাছ থেজে ২ লক্ষ টাকা দাবি করে ভুয়ো আইপিএস।এরপর জাকির পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ। ঘটনা খতিয়ে দেখেই ওই ভুয়ো আইপিএসকে গ্রেফতার করা হয়। জাকির ছাড়াও আর কাদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিতেন। নিজের আত্মীয় ও ঘনিষ্ঠ মহলে বলতেন, তিনি স্পেশ্যাল মিশনে রয়েছেন।কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা টুইট করে ভুয়ো আইপিএসের গ্রেফতারির কথা জানিয়েছেন। তবে কোথা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তানিয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...