Monday, April 13, 2026

স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিল মনপ্রীতরা

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) পুল এ-এর তৃতীয় ম্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় হকি দল( India hockey team)। এদিন তারা স্পেনকে( spain) ৩-০ গোলে উড়িয়ে দিলেন মনপ্রীত সিং-রা( manpreet singh)। অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের পর দুরন্ত ক‍্যামব‍্যাক করলেন সিমরানজিৎ সিং (Simranjeet Singh) এবং রূপিন্দর পাল সিংরা(Rupinder Pal Singh)।

এদিনের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্ম শুরু করে ভারতীয় দল। ম‍্যাচের ১৪ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেন সিমরানজিৎ সিং। এরঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে পেনাল্টি থেকে গোল করে ভারতকে ২-০ এগিয়ে দেন রূপিন্দর পাল সিং । ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।

এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্পেনের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেই রূপিন্দর পাল সিং। চতুর্থ কোয়ার্টের নিজের দ্বিতীয় গোলটি করে ভারতের জয় সুনিশ্চিত করেন রুপিন্দর। এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পুল ‘এ’-র দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...