Sunday, June 21, 2026

অসম-মিজোরাম সীমান্তে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ ও শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

অসম-মিজোরাম(Assam-Mizoram) সীমান্তে সংঘর্ষে ৬ পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও শোকপ্রকাশ করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel)তিনি লিখেন,
“#অসমমিজোরামবর্ডারে যে নির্মম হিংস্রতা ছড়িয়ে পড়েছে তা শুনে হতবাক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।”
এরপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি লেখেন,”বিজেপির শাসনে দেশে গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করতে হচ্ছে।ভারতের আরও ভাল কিছু  প্রাপ্য”
সোমবার, অসম- মিজোরাম সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের জেরে কমপক্ষে ১২ জন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলির লড়াইয়ে ৬ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Hemant Vishwa Sharma)।
সোমবার ত্রিপুরায় আইপ্যাকে কর্মীদের আটক করে রাখার ঘটনাতেও বিজেপির (Bjp) বিরুদ্ধে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগ তুলেছিলেন অভিষেক। দিল্লিতে (Delhi) রয়েছেন তিনি জাতীয় রাজনীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আওয়াজ তুলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ বলেও অভিযোগ তুলে টুইটে আক্রমণ করেছেন রাহুল।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...