Friday, June 26, 2026

রাজ্যজুড়ে বৃষ্টির প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ ও কমলা সতর্কতা

Date:

Share post:

ধেয়ে আসছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় প্রবল বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হবে। এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও কমলা সতর্কতা জারি করা হয়েছে, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে।আবহাওয়া দফতরের তরফে ২৭ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এর বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ভারী বৃষ্টির ফলে জলস্তর বাড়ায় আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...