Saturday, April 4, 2026

মঙ্গলবারও হোটেলেই ‘বন্দি’ প্রতিনিধিরা, ত্রিপুরায় থেকেই কাজ চালিয়ে যেতে চায় আইপ্যাক

Date:

Share post:

বিজেপি প্রশাসনের বাধা সত্ত্বেও ত্রিপুরায় থেকেই কাজ চালিয়ে যেতে চায় আইপ্যাক। সংস্থার টিম জানিয়েছে, তারা হোটেলে থেকেই কাজ চালিয়ে যেতে চায়।হোটেলবন্দি আইপ্যাকের প্রতিনিধিরা প্রদেশ তৃণমূল নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন, বিপ্লব দেবের সরকারের কোনও চাপের কাছে নতিস্বীকার করবেন না তাঁরা। বরং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে আইপ্যাক যে সমীক্ষার কাজ তাঁরা শুরু করেছে, তা তাঁরা চালিয়ে যাবেন। এখন যে তাঁরা আগরতলা ছেড়ে যাচ্ছেন না, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে প্রদেশ ত্রিপুরা তৃণমূল নেতৃত্বকে।

রবিবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত আইপ্যাকের টিমকে আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবারেও তাঁদের গতিবিধি অবাধ করে দেওয়া হয়নি।
গত সপ্তাহ থেকে ওই হোটেলে থেকেই আইপ্যাকের ২৩ জনের প্রতিনিধিদল রাজ্য জুড়ে সমীক্ষার কাজ চালাচ্ছিল। সোমবারও হোটেলে আটক ছিল আইপ্যাকের দল। ত্রিপুরা পুলিশের অভিযোগ ছিল, করোনা সংক্রমণের সময় বাইরের রাজ্য থেকে ওই ২৩ জন এসেছেন। তাই তাঁদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে। সোমবার তাঁদের কোভিড পরীক্ষা করানোর পরেও মঙ্গলবারও তাঁরা হোটেলেই ‘বন্দি’ রয়েছেন।এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্ব রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...