Saturday, June 13, 2026

বুধে সোনিয়ার সঙ্গে ‘চায়ে পে চর্চা’ মমতার, বৈঠকের সম্ভাবনা শরদ-সঞ্জয়দের সঙ্গেও

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তা বোঝা যাচ্ছে একের পর এক বিভিন্ন দলের নেতা-নেত্রীদের সঙ্গে সাক্ষাতের তালিকা দেখেই। সোমবার দিল্লি পৌঁছেছেন মমতা। মঙ্গলবার কংগ্রেসের দুই প্রবীণ নেতা কমলনাথ (Kamalnath) এবং আনন্দ শর্মার (Anand Sharma) সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁরাই জানিয়ে দেন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করবেন মমতা। এদিন সন্ধেয় মমতার সঙ্গে দেখা করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী অভিষের মনু সিংভি। তবে এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাননি তিনি।

মোদির সঙ্গে সাক্ষাতের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল (Tmc) সুপ্রিমোও জানান বুধবার সোনিয়া গান্ধী তাঁকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন। মমতা বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ‘চায়ে পে চর্চা’ হবে। এছাড়াও এনসিপি (Ncp), শিবসেনা (Shivsena), সমাজবাদী পার্টির (Samajbadi Party) নেতাদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার, বিকেল সাড়ে চারটেয় সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। তার আগে, দুপুর ১টায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে সংসদীয় দলের বৈঠকে থাকবেন মমতা। সেখানেই এরপর সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার, জাভেদ আখতার-শাবানা আজমির সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হওয়ার ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের- এদিন তাঁর সঙ্গে দেখা করার পর এ কথা কার্যত স্বীকার করেন কংগ্রেস নেতা কমলনাথ। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, তিনি ‘ফলোয়ার’। তবে, এদিন মোদি-মমতা বৈঠকের মতোই গুরুত্বপূর্ণ বুধবারের সোনিয়া-মমতা বৈঠক। তার দিকে তাকিয়ে জাতীয় রাজনীতি।

আরও পড়ুন- লকডাউনে কাজ হারানো মডেলদের টার্গেট করেছিল রাজ কুন্দ্রার কোম্পানি!!

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...