Monday, April 6, 2026

রাজনীতিতে যোগদানের পর দুরন্ত ক্যামব্যাক,পর্দায় ফিরছেন সায়নী

Date:

Share post:

চুটিয়ে রাজনীতি করছেন।তার সঙ্গে তাল মিলিয়ে নিজের পেশাতেও কাজ চালিয়ে যাচ্ছেন  যুব তৃণমূলের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’-তে। ছবিতে বিমলা রায়ের ভূমিকায় অভিনয় করবেন সায়নী ঘোষ।

পরিচালক অনীক দত্তের সঙ্গে আগেও কাজ করেছেন অভিনেত্রী। তাই পরিচালকের সঙ্গে তাঁর আগে থেকেই বোঝাপড়া রয়েছে। নতুন এই ছবি প্রসঙ্গে সায়নী সংবাদমাধ্যমে জানান, ‘‘এটা তো ঠিক বায়োপিক নয়। কিন্তু বিজয়া রায়ের ছায়ায় তৈরি হবে চরিত্রটি। ভীষণ আধুনিকমনস্ক একটি চরিত্র, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। ওঁকে নিয়ে যা লেখা পাচ্ছি, পড়ছি। চিত্রনাট্যও বারেবারে পড়ছি। তার পরে রয়েছে অনীকদার গাইডেন্স।”

বর্তমানে তৃণমূল কংগ্রেসের এক পরিচিত মুখ সায়নী। দলের দায়িত্বও নিয়েছেন অনেকটাই। তবে ছবি শুরুর পরে শুটিং থাকায় অনেকটাই ব্যস্ত হয়ে পড়বেন।তখন কীভাবে দু’দিক সামলাবেন অভিনেত্রী তথা তৃণমূল যুব সভাপতি? প্রশ্নের উত্তরে সায়নীর সাফ উত্তর, ”  সাংগঠনিক কাজ বা যে চরিত্রে অভিনয়ের দায়িত্ব নেব, কোনওটার সঙ্গেই আপস করতে চাই না। দু’দিকই ব্যালেন্স করে চলব।” জানা গেছে সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। বিমলার বিপরীতে থাকছেন আবীর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...