Tuesday, June 23, 2026

প্রয়াত প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর, শোক প্রকাশ প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর( Nandu Natekar)। বুধবার পুণের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra modi), মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( mamata banerjee)।

এদিন টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “ভারতের খেলাধূলার ইতিহাসে শ্রী নন্দু নাটেকর বিশেষ জায়গায় রয়েছেন। এক জন দারুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ও প্রশিক্ষকের পাশাপাশি খুব ভাল মনের মানুষ ছিলেন। ওঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তবে ওঁর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলিটদের উৎসাহ জোগাবে। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় লেখেন,” নন্দু নাটেকর প্রয়ানে খবর শুনে খুবই দুঃখিত। ওনার আত্মার শান্তি কামনা করি। নন্দু নাটেকর সাফল‍্য আগামী প্রজন্মকে উজ্জবিত করবে।”

১৯৬১ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয় নাটেকরকে। ১৯৫৪ সালে ঐতিহ্যবাহী অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে খেলেন নাটেকর। আর তার ঠিক দু’বছর পর মালয়েশিয়ায় সেলানগের ইন্টারন্যাশনাল ট্রফি জেতেন। প্রথম ভারতীয় হিসেবে তিনিই আন্তর্জাতিক ব্যাডমিন্টন ইভেন্ট জেতেন।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...