Wednesday, March 25, 2026

‘আত্মতুষ্টি হলে চলবে না’, সংক্রমণ রোধে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

প্রতিনিয়তই ওঠানামা করছে কোভিড গ্রাফ। চারমাস পর গতকাল অনেকটাই নেমেছিল দেশের করোনা সংক্রমণ। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই একলাফে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে তৃতীয় ঢেউয়ের প্রবণতা প্রকোপ হচ্ছে। এমতাবস্থায় ৩১ অগস্ট পর্যন্ত দেশজুড়ে করোনা সংক্রান্ত গাইডলাইনের মেয়াদ বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার কেন্দ্রের তরফে দেশের সমস্ত রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, করোনা বিধির ক্ষেত্রে যাতে কোনওরকম ছাড় না দেওয়া হয়।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষত যে সব রাজ্যে সংক্রমণের হার বেশি, সেখানে নজর রাখার কথা বলা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘আসন্ন উৎসবের মরশুমে সব নিয়ম মেনে চলতে হবে। সংক্রমণের সংখ্যা কমে যাওয়ায় অনেক রাজ্যই বিধিনিষেধ তুলে দিচ্ছে। কিন্তু সংখ্যা কমে যাওয়ায় আত্মতুষ্টি হলে চলবে না। মনে রাখতে হবে সার্বিকভাবে সংক্রমণের সংখ্যা এখনও অনেক বেশি। তাই বিধিনিষেধে ছাড় দেওয়ার কোনও প্রশ্নই নেই।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও একদিনেই মৃত্যু হয়েছে ৬৪০ জনের। অর্থাৎ একদিনেই ৪৭ শতাংশ সংক্রমণ বেড়েছে।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...