Saturday, April 4, 2026

অমরনাথের গুহার কাছে পাহাড়ের গা বেয়ে প্রবল জলস্রোত, সতর্কতা জারি

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা দেশ। বুধবার অমরনাথের গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টির জেরে পাহাড়ের গা বেয়ে হু হু করে বইতে থাকে প্রবল জলোচ্ছাস। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছেন, ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

এদিন আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয় বাসিন্দাদেরও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে যাতে তাঁরা সিন্ধু নদীর আশেপাশে না যান। করোনার জেরে পরপর দুবছর অমরনাথ যাত্রা বাতিল হয়েছে। সাধারণত প্রতিবছর ২৮ জুন যাত্রা শুরু হয়,শেষ হয় রাখি পূর্ণিমার পর। তবে তীর্থযাত্রীরা না থাকায় কেউ হতাহত হননি। শুধুমাত্র সেনা জওয়ানদের কয়েকটি তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

কয়েকদিন আগেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও ধসের পূর্বাভাস দেওয়া হয়। গত কয়েকবছর ধরেই এই এলাকায় ধসের খবর মিলেছে। এবারের বর্ষাতেও তা অব্যাহত রইল।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...