Saturday, June 20, 2026

এবার লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার

Date:

Share post:

ভুয়ো IAS, IPS, CID, সাংবাদিক, কল সেন্টার, ভ্যাকসিন ক্যাম্প, স্বাস্থ্যকর্মীর একের পর এক ধরা পড়ছে পুলিশের জালে। দেবাঞ্জন দেব কাণ্ডের (Debanjan Dev Case) পর থেকে রাজ্যজুড়ে এ যেন ভুয়োর ছড়াছড়ি। এবার শ্রীঘরে ভুয়ো পুলিশ। খোদ কলকাতা শহরের (Kolkata Police) বুকে নিজেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল প্রাক্তন এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। নাম সুমন ভৌমিক। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এক ঠিকাদারকে ৪৮ লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ উঠল প্রাক্তন ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের (Lalbazar) প্রতারণা শাখা।

 

পুলিশ সূত্রে খবর, ধৃত সুমন ভৌমিক। একসময় কলকাতা পুলিশেই সিভিক ভলান্টিয়ারের কাজ করতো। কিন্তু লোকের কাছে নিজেকে পুলিশের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিত। কখনও ভয় দেখিয়ে আবার কখনও কথার প্যাঁচে ঠকিয়ে তোলাবাজি ও প্রতারণা করতো বলে অভিযোগ। ধৃত সুমনকে জেরা করে এই চক্রে আর কেউ জড়িত ছিল কিনা তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...