Saturday, June 20, 2026

হাইকোর্ট ইস্যুতে সাতসকালে টুইট ধনকড়ের

Date:

Share post:

‘আইনের শাসনের অগ্রগতির জন্য বিধানসভা-নির্বাহী-বিচার বিভাগের সমস্ত শাখার নির্বিঘ্নে কাজ করা জরুরি।’ বেশ কিছুদিনের নীরবতা ভেঙে বুধবার সকালে টুইট করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। টুইটে তিনি বুঝিয়ে দিলেন সম্প্রতি কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) বার অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিচ্ছে তা আইন-শৃংখলার অগ্রগতির জন্য মোটেই আশানুরূপ নয়।

বুধবার সকালে টুইটে জগদীপ ধনকড় লেখেন, “আইনের শাসনের অগ্রগতির জন্য বিধানসভা-নির্বাহী-বিচার বিভাগের সমস্ত শাখার নির্বিঘ্নে কাজ করা জরুরী।
কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের নিজ নিজ কর্তব্য পালন করবে। হাইকোর্ট তাদের কাজের প্রশংসা করার আগেই।” এই টুইটার সঙ্গেই তিনি নিচে যোগ করেন গত মঙ্গলবার সন্ধে ৬ টায় বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডির ভার্চুয়াল মিটিংয়ের চিঠি। যেখানে বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে ভার্চুয়াল বৈঠকে।

উল্লেখ্য, এক এজলাস থেকে অন্য এজলাসে মামলা স্থানান্তরের সময় মানা হচ্ছে না বিধি। এই অভিযোগ তুলে হাই কোর্টের বর্ষীয়ান আইনজীবীদের অনেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের এজলাস বয়কট করেন। বিচারপতি রাজেশ বিন্দলের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ এনেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি অভিযোগ করেছিলেন, বিধি না মেনে ডিভিশন বেঞ্চে মামলা সরিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই ঘটনার জেরে এবার টুইটে সরব হতে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড়কে।

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...