Tuesday, March 24, 2026

লখনউতে রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে দিল ট্রাক, জখম আরো ১৯

Date:

Share post:

লখনউয়ের (Lucknow) এর কাছে মর্মান্তিক দুর্ঘটনা (road accident)। মঙ্গলবার গভীর রাতে মাঝ রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে দিল (died 18 migrant worker) ট্রাক। জখম আরো ১৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

লখনউ জোনের এডিজি সত্য নারায়ণ সাবাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বারাবাঁকির রাম সানেহি ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকটি। কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে ১৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুমড়ে মুচ়ড়ে যাওয়া বাসের নিচে এখনও বেশি কয়েকটি মৃতদেহ আটকে রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, লখনউ থেকে প্রায় ২৮ কিমি দূরে অবস্থিত বারাবাঁকির আশেপাশেই কোথাও নির্মাণ কাজ চলছিল। সেখানেই কাজ করছিলেন ওই শ্রমিকরা। বিহারের বাসিন্দা ওই শ্রমিকেরা বাসে করে হরিয়ানা থেকে ফিরছিলেন। কিন্তু গভীর রাতে মাঝপথেই খারাপ হয়ে যায় বাস। চালক বাস ছাড়ার জন্য বেশ কিছুক্ষণ সময় চেয়ে শ্রমিকদের বাস থেকে নিচে নেমে বিশ্রাম করতে বলেন। বাস ঠিক করতে নামেন। শ্রমিকরা বাসের সামনেই রাস্তায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন । কিন্তু মাঝ রাতে আচমকাই দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাস ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...