Saturday, April 4, 2026

দলীয় কর্মীদের আত্মবিশ্বাস জোগাতে সোমবার আগরতলা যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

আগামীকাল নয়, সোমবার ত্রিপুরা যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু হঠাৎ করে কেন ত্রিপুরা যাওয়া পিছিয়ে দিলেন অভিষেক? তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার ত্রিপুরায় কঠোর বিধি-নিষেধ জারি থাকবে। অন্যদিকে , ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের তরফেও চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ রয়েছে। সব দিক বিবেচনা করেই শুক্রবার নয়, বরং সোমবার ত্রিপুরা যাবেন অভিষেক।
তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরা নেমেই প্রথমে তিনি পুজো দেবেন ত্রিপুরেশ্বরি মন্দিরে। তারপর দলীয় নেতাদের নিয়ে বসবেন সাংগঠনিক বৈঠকে। আর অভিষেকের ত্রিপুরা সফর পর্যন্ত ব্রাত্য বসু, ডেরেক ও ব্রায়েনরা সেখানেই থাকবেন।

বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর এবার ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।আগরতলায় আই প্যাক কর্মীদের গৃহবন্দি করে রাখা নিয়ে  দিল্লিতেও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ত্রিপুরায় সরাসরি বিজেপি-র বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছে  তৃণমূল। সে জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন দলনেত্রীর নির্দেশে। প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন কর্মীকে আগরতলার হোটেলে ‘বন্দি’ করে রাখার অভিযোগ বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে।  আজ বৃহস্পতিবার আগাম জামিন পেয়েছেন ২৩ জনই। তাঁদের ফেরাতে সোমবার  স্বয়ং অভিষেক আগরতলা যাচ্ছেন ।

আজই আগরতলা পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দোপাধ্যায়। আইপ্যাকের প্রতিনিধিদের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে । তারপরেও তাদের বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ এনেছে পূর্ব আগরতলা থানার পুলিশ ।
ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের হয়ে সমীক্ষা করতে আগরতলায় যায় আই প্যাকের এই দল। অভিযোগ করোনা বিধিনিষেধের অজুহাতে তাদের আগরতলার হোটেল থেকে বেরোতে দিচ্ছে না পুলিশ। সোমবারই বিষয়টি নিয়ে সরব হয় ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। এর পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অভিষেক নিজে ট্যুইট করে অভিযোগ করেন, তৃণমূলকে ভয় পেয়েই আইপ্যাকের কর্মীদের হেনস্থা করছে বিপ্লব দেব সরকারের পুলিশ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আই প্যাক কর্মীদের হেনস্থার প্রতিবাদ করার পাশাপাশি স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...