Wednesday, June 24, 2026

কসবার সেই ভুয়ো টিকা কোভিশিল্ড নয়, সেরামের রিপোর্ট পুলিশের হাতে

Date:

Share post:

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট।

দেবাঞ্জন দেবের ভুয়ো টিকাকেন্দ্রে দেওয়া ভ্যাকসিন কোভিশিল্ড ছিল না। বৃহস্পতিবার সামনে এল এই রিপোর্ট৷ কলকাতা পুলিশ জানিয়েছে, ভুয়ো ভ্যাকসিন সেন্টার থেকে বাজেয়াপ্ত টিকার নমুনা সেরামে পাঠানো হয়। সেরামের রিপোর্ট জানাচ্ছে, ওই নমুনা কোভিশিল্ডের নয়। অর্থাৎ দেবাঞ্জন দেব টিকাকরণ শিবিরে যে টিকা ব্যবহার করেছেন তা পুরোপুরি ভুয়ো টিকা৷ আর এই ভুয়ো টিকাই পেয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী- সহ অসংখ্য মানুষ।

দেবাঞ্জন দেবের হেফাজত থেকে উদ্ধার করা টিকার কোনও ভায়ালেই ছিল না ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট।ছিল না ব্যাচ নম্বরও। পাউডারের সঙ্গে জল মিশিয়ে সেই লিকুইডকেই চালানো হয়েছিলো কোভিশিল্ড বলে৷ জানা গিয়েছে, কসবার ওই কেন্দ্রে কাউকেই কোভিশিল্ড দেওয়া হয়নি। ওই ভায়ালগুলিতে ছিল না সেরাম ইনস্টিটিউটের টিকা।

আরও পড়ুন- বিধিনিষেধে আরও ছাড়, ৫০% দর্শক নিয়ে খোলা যাবে সিনেমা হল: নির্দেশ জারি নবান্নের

 

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...