Saturday, June 27, 2026

হাতে পোস্টার, দৃপ্ত ভঙ্গি: পেগাসাস নিয়ে লোকসভায় তৃণমূলের তুমুল বিক্ষোভের নেতৃত্বে অভিষেক

Date:

Share post:

পেগাসাস ইস্যুতে সংসদের অধিবেশনে ঝড় তোলার বার্তা আগেই দলীয় সাংসদদের দিয়েছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। গত সপ্তাহে লোকসভায় অধিবেশনে যোগ দিয়ে তিনি ফোনে আড়িপাতা নিয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন। বুধবার একই চিত্র ধরা পড়ল লোকসভার অধিবেশনে। এদিন তৃণমূলের সাংসদরা ফোন হ্যাকিং-এর প্রতিবাদে অধিবেশনে আওয়াজ তোলেন। তাঁদের এই তুমুল বিক্ষোভের নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে পোস্টার (Poster) নিয়ে দৃপ্ত ভঙ্গিতে তিনি পেগাসাস ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

এদিন দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনিও পেগাসাস (Pegasus) এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের বাইরে এবং ভিতরে তৃণমূল সাংসদের আওয়াজ তোলার বার্তা দেন। এর আগেও দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাদল অধিবেশন সক্রিয় অংশগ্রহণ নির্দেশ দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেন, পেগাসাস ইস্যুতে মোদি সরকারকে বাদল অধিবেশনে একনাগাড়ে চাপে রাখতে হবে এবং ক্রমশ তাদের প্রশ্ন করে যেতে হবে। এদিন নিজেই নেতৃত্ব দিয়ে আন্দোলনের দিশা দেখান অভিষেক।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...