Saturday, June 27, 2026

অভিষেকের বাংলোয় মমতা-কেজরিওয়াল বৈঠক, মুখে কুলুপ দু’পক্ষই

Date:

Share post:

দিল্লি সফরের আজ তৃতীয় দিন। বুধবারও বিরোধী নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় যান আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে ছিলেন আপ নেতা রাঘব চড্ডা। সেখানে তৃণমূলনেত্রীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন তাঁরা।
ওই বৈঠকে হাজির ছিলেন অভিষেকও। তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তৃণমূলের তরফে সেই বিষয়ে কিছু বলা হয়নি।
দিল্লির মুখ্যমন্ত্রী বুধবার সন্ধ্যায় টুইটারে লেখেন, মমতাদিদির সঙ্গে আজ দেখা করলাম। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে এটিই আমাদের প্রথম বৈঠক। তাঁকে শুভেচ্ছা জানালাম। নানা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনাও করলাম।
গত মার্চে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট-পর্বের সময়ও দিল্লির প্রশাসনিক ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে দেওয়া নিয়ে কেন্দ্র-কেজরিওয়াল সঙ্ঘাতের সময় সরব হয়েছিলেন মমতা। দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নরেন্দ্র মোদি সরকারের ‘অগণতান্ত্রিক পদক্ষেপের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছিলেন।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...