Friday, June 26, 2026

অভিনব প্রতিবাদ! জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে রিকশা নিয়ে সিয়াচেনের পথে পাড়ি

Date:

Share post:

লাগামছাড়া জ্বালানির দাম! মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। করোনা আবহে দূরত্ব বজায় রেখে দু’চাকার সাইকেল নিয়ে কর্মক্ষেত্রে বেরোচ্ছেন অনেকেই। তবে সাইকেল লেন না থাকায় খানিকটা কষ্ট হচ্ছে বটে। তাই জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদে নেমেছেন পেশায় রিকশাচালক সত্যেন। আমজনতার সঙ্গে পায়ে পা মিলিয়ে সাইকেল লেনের দাবিতে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছেন গড়িয়ার এই রিকশাওয়ালা।

রেকর্ড ভেঙে সেঞ্চুরির গণ্ডি ছাড়িয়েছে পেট্রোলের দাম। তাই তার প্রতিবাদে সিয়াচেনের পথে পাড়ি দিতে চলেছেন রিকশাচালক সত্যেন। তিনি বলেন, জ্বালানির দাম আকাশছোঁয়া। এমতাবস্থায় সাইকেলই একমাত্র ভরসা। এই যান পরিবেশ বান্ধব শুধু নয়, সাইকেল চালালে শরীরও ভাল থাকে। সাইকেল চালিয়েই কর্মক্ষেত্রে যাক সকলে। প্রশাসনের কাছে আমার আবেদন সাইকেল লেন প্রতিটি রাস্তায় করা হোক।

এর আগে  দক্ষিণ শহরতলির গড়িয়া থেকে প্যাডেলে চাপ দিয়েই পৌঁছে গিয়েছিলেন লাদাখ! কাশ্মীর! এমনকী পুরীও। তখনও সঙ্গী ছিল সেই রিকশা। আর এবার সিয়াচেন। তবে এই ঝক্কি নিতে পারবেন কিনা প্রশ্ন করায় সত্যেন জানান, লাদাখ যখন যেতে পেরেছেন, এখানেও অসুবিধা হবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...