Friday, April 3, 2026

প্রতিবন্ধী মহিলাদের স্বনির্ভর করলেন বিডিও

Date:

Share post:

প্রতিবন্ধী মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করলেন মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা। ব্লক অফিসে হয়েছে শিবিরটি। দশটি অঞ্চল থেকে ২জন করে প্রতিবন্ধী মহিলাকে নিয়ে প্রশিক্ষনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ যেখানে প্রতিবন্ধী মহিলাদের মশারি, ব্যাগ, পোষাক সহ নানা সামগ্রী বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আর সেই প্রশিক্ষণে স্বাবলম্বী হয়েছেন মাথাভাঙ্গা ১ ব্লকের প্রতিবন্ধী মহিলারা।

মাথাভাঙ্গা ১ ব্লক বিডিও সম্বল ঝা সেই প্রতিবন্ধী মহিলাদের কাজ পরিদর্শনে যান এদিন।এই বিষয়ে মাথাভাঙ্গা ১ ব্লকের বিডিও সম্বল ঝা বলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অসহায় মানুষরা বিভিন্ন সহযোগিতা পাচ্ছেন। তিনি বলেন মাথাভাঙ্গা ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকার দুজন করে প্রতিবন্ধীকে এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। তারা স্বনির্ভর হয়েছেন ।তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।

স্বাবলম্বী হতে পেরে খুশি মহিলারাও, হোসনেয়ারা বিবি, আয়েশা বিবিরা বলেন আমরা ব্লক অফিসে প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছি।আর এতে ভালো‌রকম আয় ও হচ্ছে।তাই ব্লক প্রশাসনের এই উদ্যোগকে কে ধন্যবাদ জানিয়েছেন তারা।

আরও পড়ুন- চিলাহাটি-হলদিবাড়ি পণ্যবাহী ট্রেন চলাচল ফের শুরু ১ অগস্ট থেকে

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...