Saturday, April 4, 2026

বিধিনিষেধে আরও ছাড়, ৫০% দর্শক নিয়ে খোলা যাবে সিনেমা হল: নির্দেশ জারি নবান্নের

Date:

Share post:

অবশেষে রাজ্যে খুলছে সিনেমা হল। করোনা বিধিনিষেধের মধ্যেও রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি দিল নবান্ন। ৩১ জুলাই থেকে খুলছে সিনেমা হল। তবে ৫০ শতাংশ আসন থাকতে পারবে দর্শক। পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না।

করোনার জন্য রাজ্যে দীর্ঘদিন বন্ধ সিনেমা হলগুলি। রাজ্যে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হলেও সিনেমা হল খোলার ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। তবে এবার সিনেপ্রেমীদের জন্য সুখবর। ৩১ জুলাই থেকে খুলে যাবে সিনেমা হলগুলি। তবে করোনা সংক্রমণের জন্য কেবলমাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই খুলতে পারবে সিনেমা হলগুলি।

রাজ্যে করোনা রোধে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত৷ এখনও রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকছে বেশি কড়াকড়ি। যাতে এই আইন কোনওভাবেই ভঙ্গ না হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। যদি কেউ এই বিধিনিষেধ ভঙ্গ করে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য।

আরও পড়ুন- সব মাধ্যমিক পাশ পড়ুয়াকে একাদশে ভর্তি নিতে আসন সংখ্যা বাড়ল স্কুলে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...