Tuesday, June 23, 2026

আইএফএর বৈঠকে এসসি ইস্টবেঙ্গলের সিইও, কলকাতা লিগ খেলা নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এসসি ইস্টবেঙ্গল( sc east bengal) কি কলকাতা লিগ( kolkata league) খেলবে? বৃহস্পতিবার আইএফএ( ifa) বৈঠকের পর এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে কলকাতা ময়দানে। বৃহস্পতিবার কলকাতা লিগ নিয়ে এক বিশেষ বৈঠক বসে আইএফএতে। যেখান বাকি ক্লাব কর্তাদের সঙ্গে আইএফএর এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজি সমাদ্দার।

আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হল কলকাতা লিগ খেলার ব‍্যাপারে? যদিও এই ব‍্যাপারে এখনই আশা দেখা গেল না। এদিন আইএফএর এক কর্তা বলেন,” এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে শিবাজি সমাদ্দার আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন যে তারা লিগে খেলতে ইচ্ছুক। কিন্তু অভ্যন্তরীণ কারণের জেরে সে বিষয়ে নিশ্চয়তা এখনই দিতে পারছে না তারা। যদিও সেই অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তারা।”

আর এখানেই স্পষ্ট যে, ইনভেস্টোর কোম্পানির মূল চুক্তিপত্রে  ক্লাবকর্তারা সই না করলে যে শ্রী সিমেন্টও তাদের জায়গা থেকে সরবে না।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...