Thursday, March 26, 2026

সরলেন দেবাশিস, হিডকোর নতুন চেয়ারম্যান ফিরহাদ হাকিম

Date:

Share post:

হিডকোর দায়িত্বভার গেল পরিবহন ও আবাসন মন্ত্রীর হাতে। নতুন চেয়ারম্যান হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রাক্তন আমলা দেবাশিস সেন (Debashis Sen) এতদিন ছিলেন এই পদে। বহুদিন পরে একজন মন্ত্রীকে হিডকোর চেয়ারম্যান করা হল।

 

বাম জমানায় হিডকোর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব। কিন্তু তৃণমূল জমানায় এই পদের দায়িত্ব আমলারই সামলেছেন। বুধবার আবাসন দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে হিডকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

গত কয়েক বছর ধরে হিডকোর তত্ত্বাবধানে রাজারহাট-নিউটাউনে একাধিক আবাসন, ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, নজরুল তীর্থ ও রবীন্দ্র তীর্থর গড়ে উঠেছে। ওই অঞ্চলকে সাজিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রাক্তন আমলা দেবাশিস সেন। গত বছরের ৩১ জানুয়ারি তিনি অবসর নেন। কিন্তু তারপরেও ওই দক্ষ আমলার হাতেই হিডকোর দায়িত্ব ছেড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। গত বছরের ২২ জানুয়ারিই তাঁকে ফের দু’বছরের জন্য হিডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের পদে নিয়োগ করা হয় তাঁকে। সেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর জায়গায় ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হল।

Related articles

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...