Tuesday, March 31, 2026

একাধিক রাস্তা সম্প্রসারণ, কলকাতায় চাই আরও উড়ালপুল: গডকড়িকে জানালেন মমতা

Date:

Share post:

দিল্লি সফরের চতুর্থ দিনে কেন্দ্রের জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari ) বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পূর্ব নির্ধারিত সূচি মেনে বৃহস্পতিবার দুপুর দুটোর সময় নীতীন গডকড়ির বাসভবনে পৌঁছন মমতা। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, একাধিক রাস্তা সম্প্রসারণ নিয়ে নীতীন গডকড়ির সঙ্গে কথা হয়েছে তাঁর। কলকাতার (Kolkata) জন্য একাধিক উড়ালপুল প্রয়োজন বলে গডকড়িকে জানান মমতা।

এর পাশাপাশি,
*গঙ্গাসাগরের উপর সেতু*
*শিলিগুড়ি-সেবক*
*শিলিগুড়ি-রংপো*
*দিঘা-বারাসত*
*বারাসত-বনগাঁ*
*নলহাটি-মুরারাই*
এই সব রাস্তার উনয়ন প্রয়োজন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাস্তা সম্প্রসারণ এর জন্য উচ্ছেদ করা যাবে না বলেও কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইয়াস, বুলবুল, ফণীর জন্য রাজ্যের অনেক রাস্তা (Road) খারাপ হয়ে গিয়েছে। সেগুলি সারানোর দাবি জানিয়েছেন মমতা। একইসঙ্গে রাজ্যে পরিবহন উৎপাদন কেন্দ্র তৈরির উপরেও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। ত্রিস্তরীয় পরিবহন ব্যবস্থা করে যান চলাচল সুগম করার বিষয় দুজনের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরাও। বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:আমেরিকায় তীব্র ভূমিকম্প, জারি করা সুনামি সর্তকতা

 

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...