Wednesday, June 24, 2026

দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, ৬ জেলায় লাল সতর্কতা জারি

Date:

Share post:

বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও তার সংলগ্ন এলাকা। জলমগ্ন হয় পড়েছে এসএসকেএম চত্বর।ফলে দুর্ভোগে পড়েছেন রোগীরা।আবহাওয়া দফতর সূত্রের খবর সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত যোধপুর পার্কে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। এদিকে জলস্তর বাড়ায়  লকগেট বন্ধকরেছে পুরসভা। দুপুর ২টো ১৫মিনিট থেকে ৬টা ১৫মিনিট অবধি লকগেট বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। লকগেট বন্ধ থাকায় জলমগ্ন হয়ে পড়বে শহর কলকাতা। ফলে জলযন্ত্রণায় পড়বে কলকাতাবাসী। এদিন  ফিরহাদ হাকিম জানান,”অনবরত বৃষ্টিতে জল জমেছে।তবে বৃষ্টি খানিকটা কমলে জল নেমে যাবে বলে আশা করা হচ্ছে।“

অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দফায় দফায় বৃষ্টি চলছে। কাঁথির নীচু জায়গাগুলিতেও জলমগ্ন হয়ে পড়েছে।উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দুই চব্বিশ পরগনাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়াতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।সবমিলিয়ে মোট ৬টি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হুগলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বাংলাদেশের খুলনার কাছে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। বৃহস্পতিবার সেটি বাংলার উপর দিয়ে বিহারের দিকে যাবে। ফলে দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস। শুক্রবারও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...