Friday, April 3, 2026

করোনা সংক্রমণের গ্রাফ অনেকটাই নিম্নমুখী

Date:

Share post:

দেশে আজও ৪০ হাজারের উপরেই থাকল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ তবে গতকালের থেকে তা সামান্য কমেছে ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৪৩ হাজার ৬৫৪ জন ৷ তবে মৃতের সংখ্যা একই রয়েছে ৷ গতকালের মতোই আজও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪০ জনের ৷ একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার ৷ গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনায় সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৫৬ জন ৷
দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৮৪০ জন ৷ মঙ্গলবার ১২৪ দিন পর এই সংখ্যাটা ৪ লাখের নিচে নেমেছিল ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন ৩ কোটি ৭ লাখ ১ হাজার ৬১২ জন ৷ গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪৬৫ জন সেরে উঠেছেন ৷ সুস্থতার হার বর্তমানে ৯৭.৩৮ শতাংশ ৷ গত ২৪ঘণ্টায় ৪৩ লক্ষ ৯২ হাজার ৬৯৭ জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট ৪৫ কোটি ৭ লক্ষ ৬ হাজার ২৫৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৩.১৫ কোটি ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪০ জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ২২ হাজার ৬৬২ জন ৷

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...