Tuesday, June 23, 2026

আবারও করোনার হানা ভারতীয় দলে, আক্রান্ত যুজবেন্দ্র চ‍্যাহাল এবং কৃষ্ণাপ্পা গৌথম

Date:

Share post:

আবারও করোনার ( Corona) হানা ভারতীয় দলে( india) । ক্রুনাল পান্ডিয়ার( krunal pandya)  পর এবার করোনায় আক্রান্ত হলেন যুজবেন্দ্র চ‍্যাহাল( Yuzvendra Chahal ) এবং কৃষ্ণাপ্পা গৌথম( Krishnappa Gowtham)। এমনটাই জানা যাচ্ছে সূত্র থেকে। ভারতীয় টিম ম্যানেজমেন্টও এই দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের বিষয়ে নিশ্চয়তা দিয়েছে।

গত ২৭ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। আর তার সংস্পর্শে আসা আট ক্রিকেটারের মধ্যে ছিলেন কৃষ্ণাপ্পা গৌথম ও যুজবেন্দ্র চ‍্যাহাল। প্রথমে এদের রিপোর্ট নেগেটিভ এলেও শেষ করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে এই দুই ক্রিকেটারের। আর এর জেরে ক্রুনাল ও বাকি ছয় ক্রিকেটারের সাথে গৌথম ও চ‍্যাহাল কলম্বোয় থেকে যাবেন এবং কোয়ারেন্টাইনে থাকবেন তারা। এদিকে টি২০ সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরে আসবে দলে বাকি ভারতীয় সদস্যরা। এই তিন আক্রান্ত ক্রিকেটার ছাড়াও  কোয়ারেন্টাইনে রয়েছেন পৃথ্বী শা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, মনীশ পান্ডে, দীপক চ‍্যাহার ও ইশান কিশান। শ্রীলঙ্কায় ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা।

আরও পড়ুন:অলিম্পিক্সে আশা জাগিয়েও ব‍্যর্থ দীপিকা কুমারী,কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...