Wednesday, April 29, 2026

পেগাসাস মামলার শুনানি আগামী সপ্তাহে, জানালেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

Date:

Share post:

পেগাসাস কাণ্ডে(Pegasus case) নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সুপ্রিমকোর্টে(Supreme Court) মামলা দায়ের করেছিলেন ২ সাংবাদিক এন রাম ও শশী কুমার। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। আদালতে ওই দুই সাংবাদিকের আবেদন ছিল কোনও প্রাক্তন বিচারপতি তত্ত্বাবধানে এই মামলার তদন্ত হোক।

জানা গিয়েছে, ৩০ জুলাই শুক্রবার বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল পেগাসাস সংক্রান্ত মামলাটিকে প্রধান বিচারপতি এনবি রমনার সামনে তুলে ধরেন। সিব্বল জানান, “দেশের সাধারণ জনগণ, বিরোধী নেতা, সাংবাদিক বিচার বিভাগের সঙ্গে যুক্ত নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা নজরদারির আওতায় চলে গিয়েছে। এই ঘটনা ভারতের পাশাপাশি গোটা বিশ্বের কাছে উদ্বেগজনক। ফলস্বরূপ যত দ্রুত সম্ভব মামলার শুনানি প্রক্রিয়া শুরু করা হোক।” কপিল সিব্বলের আবেদনের প্রেক্ষিতে আদালতের প্রধান বিচারপতি জানান, “আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে।”

উল্লেখ্য, পেগাসাস স্পাইওয়্যারের লাইসেন্স সরকার বা সরকারি সংস্থা সংগ্রহ করেছে কিনা এবং তা নজরদারি চালাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে কিনা তা জানাতে ও কেন্দ্রীয় সরকারকে তদন্তের নির্দেশ দিতে আবেদন করা হয়েছে দুই সাংবাদিকের দায়ের করা পিটিশনে।

আরও পড়ুন:স্কুটিনি পর্বেও ত্রুটিহীন, বিনা বাধায় রাজ্যসভায় যাবেন জহর

সুপ্রিমকোর্টে দায়ের করা পিটিশনে প্রবীণ ওই দুই সাংবাদিক আরও বলেছেন, সামরিক পর্যায়ে এই সফটওয়্যার ব্যবহার করে যেভাবে নজরদারি চালানো হয়েছে তা একাধিক মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এবং তা দেশের গণতন্ত্রের স্তম্ভ হিসেবে পরিচিত স্বাধীন প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালানোর মতো। এই ধরনের কাজ দেশকে অস্থির করে তোলার এক ধরনের প্রচেষ্টা। অথচ এই ইস্যুতে সরকার বিশ্বাসযোগ্য বা নিরপেক্ষ তদন্তের জন্য কোনও পদক্ষেপ নেয়নি এখনও।

পিটিশনকারীদের তরফে স্পষ্ট অভিযোগ তুলে বলা হয়েছে যাদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে সেই সকল ফোনের ডেটাবেস বিশ্লেষণ করে দেখা গিয়েছে পেগাসাস ব্যবহার করা হয়েছে সেগুলোতে। প্রশ্ন তোলা হয়েছে, এই ধরনের হ্যাকিং দেশের বিরুদ্ধস্বর, অবাধ মতামতের কণ্ঠরোধের লক্ষ্যেই কি সরকার এই পদক্ষেপ নিয়েছিল? তাঁদের অভিযোগ, পেগাসাস হ্যাকিং যোগযোগ, চিন্তাভাবনা ও তথ্যগত গোপনীয়তার ওপর সরাসরি আক্রমণ।

 

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...