Saturday, April 4, 2026

টোকিও অলিম্পিক্সে অঘটন, সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন জোকোভিচ

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics) সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। এদিন তিনি হারলেন আলেকজান্ডার জেরেভের (Alexander Zverev) কাছে। ম‍্যাচের ফলাফল ৬-১, ৩-৬, ১-৬। এর ফলে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা অধরাই রয়ে গেল জোকারের।

চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন জিতেছেন জোকোভিচ। তাই আপামর টেনিস প্রেমীর নজর ছিল টোকিও অলিম্পিক্সের দিকে। এখানে সোনা জেতার পরই ইউএস ওপেনে সোনা জিতলেই গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে যেত জোকোভিচের। কিন্তু অলিম্পিক্সে সেমিফাইনাল থেকে ছিটকে যেতেই গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম অধরাই রয়ে গেল জোকারের। টেনিস বিশ্বে একমাত্র স্টেফি গ্রাফের ঝুলিতেই রয়েছে গোল্ডেন স্লামের রেকর্ড।

যদিও টোকিও অলিম্পিক্সে সোনা না পেলেও, ব্রোঞ্জ পদক জেতার  সম্ভাবনা রয়েছে জোকোভিচের সামনে। ব্রোঞ্জ পদকের জন‍্য ক্যারেনো বুস্তার মুখোমুখি হবেন জোকার।

আরও পড়ুন:ফের নতুন লুকে সমর্থকদের মনে ঢেউ তুললেন মাহি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...