Tuesday, April 7, 2026

উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

Date:

Share post:

ফের একবার শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড(Fire)। শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো উল্টোডাঙ্গাল(ultadanga) ক্যানেল ইস্ট রোডের একটি গোডাউনে। খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের(fire brigade) ৭টি ইঞ্জিন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:“পাশে আছি সাধ্যমতো”, নাগরিক সেবায় মানুষের পাশে কলকাতা পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। প্রাথমিকভাবে আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে ওই গুদামটি একটি ডালের গুদাম। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে। যদিও কিভাবে আগুন লাগলো তা জানার চেষ্টা করছে দমকল ও স্থানীয় পুলিশ।

 

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...