Monday, April 6, 2026

বিরোধীরা নয়, সংসদে অচলাবস্থার জন্য দায়ী মোদি-শাহ সরকার: তোপ ডেরেকের

Date:

Share post:

সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে ঠিকই, কিন্তু তুমুল হট্টগোলের জেরে প্রতিদিন নিয়ম করে মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। এই ঘটনার জেরে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলছে শাসক দল। যদিও সেই অভিযোগ খণ্ডন করে এবার সরাসরি সংসদে অস্থিরাবস্থার জন্য মোদি সরকারের(Modi government) দিকেই পাল্টা আঙুল তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)।

সংসদের বিশৃংখল পরিস্থিতির জন্য শুক্রবার এক টুইটে মোদি- শাহকে তোপ দেগে রীতিমতো প্রশ্ন-উত্তরের ছকে ডেরেক লেখেন, “প্রশ্ন: সংসদ অধিবেশনের কাজে কে বিঘ্ন ঘটাচ্ছে? উত্তর: মোদি-শাহ সরকার। প্রশ্ন: কেন সরকার সংসদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে? উত্তর: বিরোধিরা চায় জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয় পেগাসাস ইস্যুতে মোদির উপস্থিতিতে সংসদে আলোচনা হোক। (সরকার এই আলোচনা থেকে পালাতে চাইছে)।”

উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। অভিযোগ উঠেছে ইজরায়েলের এই সফটওয়্যারটি ব্যবহার করে ভারতের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ওপর সম্পূর্ণ অবৈধ ভাবে নজরদারি চালিয়েছে সরকার। আর এই নজরদারির তালিকায় ছিলেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বাদ ছিলেন না সাংবাদিক, বিচারপতির পাশাপাশি সমাজকর্মীরাও।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...