Wednesday, June 24, 2026

বিশ্বে প্রথম পেগাসাস স্পাইওয়্যারের শিকার  ফ্রান্সের দুই সাংবাদিক

Date:

Share post:

পেগাসাস স্পাইওয়্যার এখন বিশ্বের সবথেকে আলোচিত নাম। গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে পেগাসাস স্পাইওয়্যার। একাধিক দেশে অভিযোগ উঠেছে, বিভিন্ন মন্ত্রী, আমলা, বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ী অনেকের ফোনেই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা হয়েছে। পেগাসাস ইস্যুতে নরেন্দ্র মোদি সরকার যথেষ্ট ব্যাকফুটে। যদিও মোদি সরকার এখনও পেগাসাস স্পাইওয়্যার নিজেরা কিনেছে এমন কথা স্বীকার করেনি। বিশ্বে অন্য একাধিক দেশে এই স্পাইওয়্যার নিয়ে তুমুল বিতর্ক চলাকালীন এই প্রথম ফ্রান্সের এক সরকারি সংস্থা পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিল। ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, সে দেশের দুই সাংবাদিকের ফোনে পেগাসাস স্পাইওয়্যার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। ফ্রান্সের এই সরকারি নিরাপত্তা সংস্থাই গোটা বিশ্বের মধ্যে প্রথম পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগানোর কথা স্বীকার করল। ফ্রান্সের মিডিয়াপার্ট নামে একটি সংবাদ সংস্থার দুই সাংবাদিকের উপর নজরদারি চালানো হয়েছে পেগাসাসের মাধ্যমে। এএনএসএসআই জানিয়েছে, মিডিয়াপার্টের দুই সাংবাদিকের ফোনে ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। অত্যন্ত সফলভাবে ওই দুই সাংবাদিকের বিভিন্ন কল রেকর্ড এবং তাঁদের বিভিন্ন কাজকর্ম গোপনে রেকর্ড করে নেওয়া হয়েছে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...