Wednesday, June 24, 2026

হুমায়ুনকে শোকজ করল তৃণমূল

Date:

Share post:

এক বিধায়ককে দলের আর এক বিধায়ক রীতিমতো হুমকি দিয়েছিলেন দুদিন আগে। প্রকাশ্য সভায় রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুমকি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী হুমায়ুনের বিরুদ্ধে রীতিমতো দলের শীর্ষস্তরে নালিশ ঠুকেছেন রবিউল।
পুরো ঘটনাকে মোটেই হালকাভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার প্রত্যেককে সংযত হতে বলেছেন। কোনও অসংযত আচরণ রেওয়াত করতে রাজি নন তিনি । তাই হুমায়ুন কবীরের এই আচরণের জন্য তাকে শোকজ করল তৃণমূল । শুক্রবার সন্ধ্যায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হুমায়ুন কবীর দলীয় বিধায়ককে যে ভাষায় কথা বলেছেন তা মোটেই বরদাস্ত করছে না দল। তার মন্তব্য দলের শৃঙ্খলাভঙ্গের সামিল । আমি নিজে হুমায়ুনকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার সঙ্গে কথা বলতে পারিনি । তাকে দলের পক্ষ থেকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে, তার এই আচরণের জন্য কেন তার বিরুদ্ধে কোনও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে না? তাকে বিষয়টি হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছে । নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি কি উত্তর দেন, তারপরেই পরবর্তী সিদ্ধান্ত শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। শক্তিপুরে একটি সভা ছিল। সেখানে বক্তা হিসাবে উপস্থিত হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, ওই সভা থেকে রবিউলের উদ্দেশ্যে হুমকি দেন তিনি। সভা থেকে হুমায়ুন বলেন, ‘খুব সাবধান রবিউল চৌধুরি। আমার সঙ্গে পাঙ্গা নিও না। তাহলে হাড়গোড় এক করে দেব।’ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিও নিয়ে আসরে নামেন রবিউল। এমনকি হুমায়ুনের শাস্তির দাবিও করেন।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...